অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন আমাদের জন্য সৌভাগ্য : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২১ রাত ১২:১৪

remove_red_eye

৬৩৪

ওমর রায়হান অন্তর, লালমোহন  : ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন। স্বাধীনতার ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে তিনি শিক্ষকদের নিয়ে সোমবার উপজেলা মিলনায়তনে এ সভা করেন।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান না হলে আমরা স্বাধীন স্বার্ভভৌম রাষ্ট্র পেতাম না। স্বাধীনতা না পেলে আমাদের সংবিধান হতো না। এই অর্জনের ৫০ বছর আমরা পালন করতে পারছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রের প্রতি দায়ীত্ববোধ থেকে কর্মসূচি সফল করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এমপি শাওন এর আগে ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...