অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে নতুন ভোটারদের শুভেচ্ছা জানিয়ে স্মার্ট কার্ড বিতরণ করলেনমেয়র


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মার্চ ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

৮৫৬

বোরহানউদ্দিন প্রতিনিধি \ ভোলার বোরহানউদ্দিনে ২০১৯ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন তাঁদের গোলাপ ও রজণীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্মার্ট কার্ড বিতরণ করেছেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভা প্রাঙ্গণে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ১ হাজার ৫৩ জন তরুণ ভোটারদের মাঝে ওই কার্ড বিতরণ করেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, স্মার্ট কার্ড কার্যক্রম বাস্তবায়ন একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধুমাত্র ভোট দেয়ার কাজে লাগবে এটা ভাবলে ভুল হবে। এটি এখন আমাদের সকল দাপ্তরিক কাজের প্রধান ভিত্তি। এটাকে গুরুত্ব দিয়ে সযতেœ সংরক্ষণ করতে হবে।
ওই সময় আরো বক্তৃতা করেন, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়র রহমান শাফিজল, পৌরসভার কাউন্সিলরর হারুন-অর-রশীদ, সেলিম রেজা প্রমুখ।