বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মার্চ ২০২১ রাত ১২:০২
৬৯৬
অংশ নিয়েছে ইউপি মেম্বার সমিতি
বাংলার কণ্ঠ প্রতিবেদক \ ভোলার দৌলতখান উপজেলায় নির্বাহি কর্মকর্তার অপসারণের দাবিতে তৃতীয় দিনের মত আন্দোলন অব্যহত রয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ সদস্য সমিতির ব্যানারে আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এক ইউপি মেম্বারকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়ার অভিযোগে ইউপি মেম্বাররা এই আন্দোলনের ডাক দিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন ওই সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইউনুছ ডিলার, চরখলিয়া ইউপি সদস্য মোঃ আলী, ইউপি সদস্য জাহিদুর রহমান টিটু, চরপাতা ইউপি সদস্য বিল্লাল হোসেন, মদনপুর ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন, ভবানীপুর ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, একই পরিষদের মেম্বার মোঃ ফরিদ উদ্দিন, তাজউদ্দিন আহমেদ, মনির হোসেন। এ সময় দৌলতখান পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সেলিম একত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
গত রবিবার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা অভিযানে নেমে ৪টি ট্রলারসহ ৭ জনকে আটক করেন। ইউপি মেম্বারদের অভিযোগ আটককৃতদের একজনকে যাত্রী দাবি করে ছাড়িয়ে নিতে এসে নির্যাতনের শিকার হন ভবানীপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন।
অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হোসেন জানান, বিষয়টির ভুলবুঝাবুঝি হয়েছে। আটককৃত জেলেদের ছাড়িয়ে নিতে কিছু লোক জড়ো হয়ে উত্তেজনা দেখায়। ওই সময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে। ওই সময় ইউপি সদস্য আব্দুল মতিন দৌড়াগে গিয়ে বøকবাধের উপর পড়ে গিয়ে আহত হন। বিষয়টি অনাকাঙ্খিত হলেও একটি গ্রæপ এটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত