অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

ভোলা হবে ইভটিজিং ও বাল্যবিয়ে মুক্ত ----- জেলা প্রশাসক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২১ রাত ০৯:৪২

remove_red_eye

৬৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক \ "করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব" এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ভোলা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার এর সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। নবাগত জেলা প্রশাসক বলেন, সৃষ্টির যা কিছু মহান অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। শিক্ষার কোন বিকল্প নয়। সমাজের সকল স্তরে শিক্ষা পৌছে দিতে হবে। শিক্ষায়ই পারে দৃষ্টিভঙ্গি বদলাতে, সমাজকে পরিবর্তন করতে। তিনি সকলকে আহবান জানিয়ে বলেন আমাদের সমাজে সমতা প্রতিষ্ঠা করতে হলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনি যৌতুকের বিরুদ্ধে কথা বলবেন নিজের ছেলের জন্য যৌতুক নেবেন এটা হবে না। আপনার পরিবারের পুরুষ (ছেলে,ভাই) কে কোন  ইভটিজিং না করতে উদ্ধুদ্ধ করতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন তার কর্মকালে ভোলা হবে আরো ইভটিজিং মুক্ত, বাল্যবিয়ে মুক্ত। নারীদের উন্নয়নে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরকে সাথে নিয়ে ব্যাপক কাজ করা হবে নারীদের উন্নয়নে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইকবাল হাসান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তালহা তালুকদার বাঁধন এর উপস্থাপনায় এসময় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম। এসময় উপস্থিত ছিলো জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও নারী সমিতির সদস্যবৃন্দ।

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

আরও...