বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা মার্চ ২০২১ রাত ১১:২৫
৬৫৪
প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ মানববন্ধন
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানের গাড়ি ভাংচুরসহ ২ জনকে মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ওই এলাকায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও অর্ধবেলা হরতাল করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী। গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান জানান, রবিবার রাত সাড়ে ৯টায় ফজলুল হক দেওয়ান এক রোগীকে দেখতে তজুমদ্দিন হাসপাতালে যান। ওই সময় ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে হাসপাতালের সামনের রাখা ফজলুল হক দেওয়ানের প্রাইভেটকারটি ভাংচুর করে। এ সময় গাড়ির চালক মামুন ও শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোঃ কামাল হোসেনকে মারধর করা হয়। এঘটনার প্রতিবাদে স্থানীয়রা সোমবার সকালে বিক্ষোভসহ সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় এবং মানববন্ধন করে। এসময় ব্যবসায়ীদের দোকান পাট বন্ধ থাকে। রাস্তায় গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবি জানিয়ে শ্লোগান দেন। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক পুলিশ জানান, অভ্যান্তরিন কোন্দেলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শাহাবুদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করেছে। তবে এখনো কেউ মামলা দেয়নি।
আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী
আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক