অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার সাহসি সিদ্ধান্তে দেশ এগিয়ে যাচ্ছে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২১ রাত ০৮:৪৯

remove_red_eye

৬৯১

লালমোহন  প্রতিনিধি : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি সিদ্ধান্তে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্বল থেকে উজ্বলতর হচ্ছে। বঙ্গবন্ধু যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি কাজ করেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছেন। যার জন্য পদ্মা সেতু আজ বাস্তবে রুপান্তরিত হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বিচক্ষণতার কারণে দেশে খাদ্য সংকট হয়নি।
মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এসময় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত এক পরিবারের হাতে দশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি।
এরআগে লালমোহন পৌরসভার নাগরিকদের সেবা বৃদ্ধির লক্ষে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও আল-নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ওসি মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহীন জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম. তানজিদ, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমূখ। এছাড়া সোমবার সন্ধ্যায় তজুমদ্দিনে ধর্মীয় উৎসব অচ্যুতানন্দ বক্ষচারী(অনিল বাবাজী) তিরদান উৎসবে এমপি শাওন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে আগত প্রায় ১০ হাজার লোকের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশ একটি অসা¤প্রদায়িক রাষ্ট্র। সকল ধর্ম বর্নের মানুষ সমান অধিকার নিয়ে বাস করে। শেখ হাসিনার আমলেই ঈদ পুজা একসাথে উদযাপন  করা সম্ভব হয়েছে। একটি চক্র বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হিন্দু স¤প্রদায়কে কেউ রক্ত চক্ষু দেখালে আইনের মাধ্যমে তাকে মোকাবেলা করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...