চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৭
৭৪৬
চরফ্যাশন প্রতিনিধি : যৌতুক দিতে অস্বীকার করায় গর্ভবতী গৃহবধূকে পিটিয়ে আহত করেছে স্বামী ও তার পরিবার। এসময় আরও ২জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টায় চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এঘটনা ঘটে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন ৭মাসের আন্ত:সত্বা আমেনা বেগম (৩০) জানান, তার স্বামী মিজানুর রহমানকে পূর্বেও একাধীকবার তার অসহায় পিতা যৌতুক বাবদ দেড় লাখ টাকা ও গর¤œ ছাগলসহ স্বর্ণালঙ্কার দেয়। কিন্তু মিজান কিছুদিন যাবত তার কাছে আরও যৌতুক বাবদ টাকা চাইলে পিতার অসহায়ত্বের কথা তুলে ধরে আমেনা বেগম টাকা দিতে অস্বিকার করায় তাকে স্বামী মিজান ও তার ভাইয়েরা মারধর করে। মিজানের শ্বশুর বাড়ি একই এলাকায় হওয়ার সুবাধে আমেনা বেগম তার পিতা ইসমাইল রাঢ়ির বাড়ি গিয়ে উঠলে মিজান ও তার ছোট ভাই সবুজ এবং আল আমিনসহ সুমন মিলে পিছু নিয়ে ওই বাড়িতে গিয়ে দা’সেনি লাঠিসোটা দিয়ে শ্বশুর ও শ্যালকের উপর দফায় দফায় হামলা করে বলে অভিযোগ করেন আহত ইসমাইল রাঢ়ি ও শ্যালক আনোয়ার। এসময় আমেনার দেবর সবুজ শিলপাটার পুতা দিয়ে আনোয়ারের মুখে আঘাত করলে তার ৫টি দাত নড়বরে হয়ে যায় এবং একটি দাত পড়ে যায় বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। ইসমাইল রাঢ়ি বলেন, আমার মেয়েকে মিজান যৌতুকের টাকা দাবী করে মারধর করেছে পরে আবার আমার বাড়িতে এসেও আমাকে মারধর করে এবং ঘরের সোকেচ ও আলমিরা ভেঙ্গে টাকাপয়সা লুট করে। অথচ তাকে এর আগেও ২টি গর¤œ ও ছাগলসহ স্বর্ণালঙ্কার এবং দেড় লাখ টাকা দিয়েছি। এঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে মিজান ও তার পরিবারের লোকজন সটকে পড়ে। এ অভিযোগ বিষয়ে জানতে মিজানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।চরফ্যাশন থানাপুলিশ ঘটনাস্থল তদšত্ম করে ভূক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ গ্রহন করেছে বলে ওসি মনির হসেন মিয়া জানিয়েছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত