দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৭
৮২৬
দৌলতখান প্রতিনিধি \ ভোলার দৌলতখানে মধ্য জয়নগর আজিম বাড়ী হাওলা মাদ্রাসার জমি দখল, পুকুরের মাছ বিক্রি ও শিক্ষকদের লাঞ্চিত করার অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনের প্রত্যেককে ১ মাসের জেল ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন। দÐপ্রাপ্তরা হরেন, মধ্য জয়নগর গ্রামের শিয়ালী বাড়ীর মোঃ আলী কাঞ্চন ,অপরজন দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা আলাউদ্দিন আমীন। মাদরাসার সুপার মোঃ সিরাজুল ইসলাম জানান, মধ্য জয়নগর গ্রামের শিয়ালী বাড়ির মোঃ আলী কাঞ্চন জোরপূবর্ক দীর্ঘদিন ধরে মাদ্রাসার ৩৬ শতক জমি দখল করে নিয়েছে। এ ব্যাপারে গত ১৪ ফেব্রæয়ারী মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারী) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন বিষয়টির উপর শুনানি করেন। শুনানিকালে অবৈধভাবে মাদরাসার জমি দখল, পুকুরের মাছ বিক্রি, জোরপূর্বক দোকান ঘর নির্মাণ ও শিক্ষকদের লাঞ্চিত করার অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত দুই ব্যক্তির জেল-জরিমানার আদেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন বলেন, জোরপূর্বক মাদরাসার জমি দখল, পুকুরের মাছ বিক্রি, দোকান ঘর নির্মাণ ও শিক্ষকদের লাঞ্ছিত করার অপরাধে দুই ব্যক্তিকে জেল-জরিমানা করা হয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত