অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে মামলা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৬

remove_red_eye

৭৯২

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিতর্কিত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারের বিরুদ্ধে ফের গৃহবধূকে ধর্ষনচেষ্টায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে নির্যাতিত দুই সন্তানের জননী ওই গৃহবধূ বিতর্কিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মনপুরা থানায়  মামলা করেন।

নির্যাতিত গৃহবধূ জানান, গত বৃহস্পতিবার রাত ১০ টায় তার স্বামী ও শ্বাশুড়ী পাশে ঢালী মার্কেটে ওয়াজ শুনতে যায়। ঘরে আমি আমার ৩ বছরের মেয়ে ঘুমিয়ে ছিলাম। ঘরের দরজা ভেঙ্গে এনাম হাওলাদার প্রবেশ করে বাতি বন্ধ করে দেয়। তখন  কে বললে সে ছুরি বের করে আওয়াজ করলে প্রাণে মেরে ফোলার হুমকি দেয়। তখন সে আমার সাথে জোর করতে থাকে। একপর্যায়ে আমি এনামকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের দরজা খুলে পাশে থাকা ভাসুর মোতালেবের ঘরে গিয়ে চিৎকার করি। এই সুযোগে এনাম পালিয়ে যায়। এই সময় এনামকে দৌড়ে পালাতে আমার ভাসুরের স্ত্রী নুপুর দেখে ফেলে। এদিকে শুক্রবার থানায় মামলা দিতে আসার সময় এনাম তার লোকজন দিয়ে বাঁধা দেয়। এখন বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। স্থানীয় সূত্র জানান, এর আগে ওই বিতর্কিত ছাত্রলীগ নেতা ২০১৮ সালে ৩১ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে স্কুলের রুমে ধর্ষনচেষ্টা চালায়। তখন ওই শিক্ষিকা প্রশাসনের সহায়তায় থানায় মামলা করে। তবে পুলিশের খাতায় ওই ছাত্রলীগ নেতা পলাতক থাকলেও এলাকায় রয়েছে অবাধ বিচরন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গৃবধূকে ধর্ষনের অভিযোগে নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত এনাম হাওলাদারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো একটি ধর্ষন চেষ্টা মামলা রয়েছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...