লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৬
৭২৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় ৮ মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে তার লাশ তোলা হয়। মৃত ওই ব্যক্তির নাম মো. কামাল মাঝি। তিনি ওই এলাকার মোস্তফা মিয়া হাওলাদারের ছেলে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের উপস্থিতিতে লাশ তুলে তা ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিবিআই, মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ ইং সনের ১৫ জুন রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার রাজাখালী এলাকার বাসা থেকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়। পরদিন পাশের একটি গ্যারেজে তার লাশ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এরপর লাশ এনে গ্রামের বাড়িতে দাফন করা হয়। পরে মৃত কামাল মাঝির ছেলে আব্দুর রাজ্জাক বাদি হয়ে চট্টগ্রাম সিএমএম কোর্টে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫ জনকে আসামী করা হয়। আসামীরা হলেন, নজরুল ইসলাম দুলাল, মিলন, জেবল হক, শাহেআলম, আব্দুর রহমান। এরপর কোর্ট মামলাটি পিবিআইকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেন। এব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পিবিআই’র উপ-পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন বলেন, কোর্টের নির্দেশ পেয়ে মামলার তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করা হয়েছে। আমরা মামলাটির সুষ্ঠু তদন্ত করবো।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক