অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩


ভোলার তিন ইউএনও প্রথম করোনা ভ্যাকসিন নিলেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৭১৪


লালমোহন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন, লালমোহনে ও তজুমদ্দিন উপজেলায় প্রথম করোনা  ভ্যাকসিন নিয়েছেন ৩  ইউএনও ।
জানয় যায়, লালমোহনে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান। রোববার লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভ্যাকসিন প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। লালমোহনে এ পর্যন্ত অনলাইনে ৬৮ জন ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে হাসপাতালের ডাক্তার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ভ্যাকসিন নেন।
ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ সরকার দ্রæততম সময়ের মধ্যে এই ভ্যাকসিন আমাদের মধ্যে নিয়ে এসেছেন। এই টিকা নিরাপদ। মানুষকে আতঙ্কিত না হবার জন্য অনুরোধ করে তিনি বলে, ভ্যাকসিন নিয়ে কেউ গুজব ছড়াবেন না। আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণ করার জন্য ংঁৎড়শশযধ.মড়া.নফ এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, লালমোহনে এখন পর্যন্ত ৬৮ জন রেজিস্ট্রেশন করেছে। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যায়ক্রমে যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ ভ্যাকসিন পাবে না। তজুমদ্দিন প্রতিনিধি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড-১৯ মহামারী মোকাবিলায় জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে জাতীয় ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে। রেজিষ্ট্রেশনের মাধ্যমে তালিকা প্রনয়ন করে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসাবে তজুমদ্দিনে প্রথম টিকা গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। রবিবার সকালে টেলিকনফারেন্সের মাধ্যমে টিকা গ্রহন কার্যক্রম উদ্বোধন করেছেন ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কবির সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান,চাচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এম নয়ন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা  প্রমুখ। চরফ্যাশন প্রতিনিধি জানান, সারাদেশের মত চরফ্যাশনেও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনকে কোভিড-১৯ টিকাদানের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। রোববার (৭ ফেব্রæয়ারি) ১১টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বাদন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
উপজেলা সহকারী ভ‚মি কমিশনার রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার বসাক, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন সহ গনমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। একটি কুচক্রী মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সকলকে টিকা গ্রহণের জন্য অনুরোধ করেন। চরফ্যাশন হাসপাতালে ১৭১ জনের কোভিড-১৯ টিকাদান ফরম পূরণ করা হয়েছে। আর ৫৮জন কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।





ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...