হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৩৫
৭৪৩
হাসনাইন আহমেদ মুন্না : জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে বোরো ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার কুতবা ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এর উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। রবি ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে চাষাবাদ বøক কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এখানে মোট ৮৫ জন কৃষকের ৫০ একর জমির চারা রোপন করা হবে। এতে করে উৎপাদন খরচ কমে আসবে, লাভবান হবেন কৃষকরা।
অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, প্রযুক্তির মাধ্যমে ধান চারা রোপন কার্যক্রমের পদ্ধতি একটি নতুন ধারনা। এর মাধ্যমে কৃষকরা অল্প পরিশ্রমে বেশি জমিতে অধিক চারা রোপন করতে সক্ষম হবেন। বর্তমান সরকার প্রাচীণ আমলের কৃষি পদ্ধতির পরিবর্তে নিত্য নতুন প্রযুক্তির সহায়তায় কৃষি খাতকে অনেক উন্নত ও সমৃদ্ধ করেছে। একসময়ের খাদ্য ঘাটতির দেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষকরা ধান ক্ষেতে বসে একটি নাম্বারে ফোন দিলে কৃষি বিষয়ক যে কোন সমস্যার সমাধান পাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ জানান, এটি একটি আধুনিক ও উন্নত প্রযুক্তির ধান রোপন যন্ত্র। সম্পূর্ণ মেশিনের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধানের চারা রোপন করা হয়। ৭০ ভাগ ভূর্তকীর মাধ্যমে সরকার কৃষকদেও এই যন্ত্র দিচ্ছে। এর মাধ্যমে সাধারণ খরচের ৫ ভাগের ১ ভাগ খরচ হবে ধানের চারা রোপনে। এছাড়া ১০/২০ ভাগ ফলন বেশি হবে এর মাধ্যমে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, জেলা কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত