ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২১ রাত ০৮:৫৯
৩৭১৯
বাংলার কণ্ঠ ডেস্ক : দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন। ভোলার নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর উপসচিব মোঃ তৌফিক ইলাহী চৌধুরী। রাষ্ট্রপতির অনুমতিক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সংযুক্ত উপসচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়া, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে হবিগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটির জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মজিবুর রহমান ঝিনাইদহ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামান জামালপুর এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরী ভোলার জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।
অপরদিকে কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীরকে সুরক্ষাসেবা বিভাগের উপসচিব, কুষ্টিয়া ডিসি মো. আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব, ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, রাঙ্গামাটির ডিসি এ কে এম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এবং দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন। সূত্র: জাগো নিউজ
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত