লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২১ রাত ১০:১৫
৬৯২
নির্মান সামগ্রী নিলামে বিক্রি
ওমর রায়হান অন্তর, লালমোহন : ভোলার লালমোহনে অবৈধভাবে সরকারি খালের উপর তৈরী করা নির্মানাধীন ভবন ভেঙ্গে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। বুধবার বিকেলে পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে সরকারি খালের মধ্যে ৩ তলা ফাউন্ডেশন দিয়ে নতুন ভবন তৈরী করছিলেন শাহে আলম মিস্ত্রী। বাজারের উত্তর মাথার পূর্বদিকে রাস্তার পাশের সরকারি খালের মধ্যে স্থানীয় বেপারী বাড়ীর লিটন, বজলু, হারুন ও দিদার নামে আরো ৪ জন ফাউন্ডেশন দিয়ে ঘর উত্তোলন করছিলেন। খাল দখলের খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এবং লালমোহন উপজেলা ভ‚মি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তৈরী করা বিভিন্ন নির্মাণ সামগ্রী ভেঙ্গে ফেলেন। পরে নির্মান সামগ্রীর বিভিন্ন রড নিলামে বিক্রি করা হয়। শাহে আলম মিস্ত্রীর বিল্ডিং এর নির্মাণ সামগ্রীর রড ১২,৫০০ টাকা এবং লিটন, বজলু, হারুনও দিদার নির্মাণ সামগ্রীর রড ৮,০০০ টাকা নিলামে বিক্রি করে দেন নির্বাহী ম্যাজিষ্টেট। এসময় তিনি বলেন, খাল দখল কওে কোন স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত