বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২১ রাত ১১:১০
৬৯৮
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় কমে আসছে করোনায় সংক্রমণের সংখ্যা। গত বছরের ২৩ এপ্রিল এই জেলার বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলায় প্রথম ২ জন করোনার রোগী সনাক্ত হয়। তার পরে আগষ্ট পর্যন্ত রোগী সংখ্যা বাড়লেও সপ্টেম্বর ও অক্টোবরে তা কমে আসে। এছাড়া নভেম্বরে অল্প বিস্তার ঘটলেও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ডিসেম্বর ও নতুন বছরের চলতি মাস। করোনা প্রতিরোধে সরকারের ব্যাপক প্রচার-প্রচারণা ও মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ এবং হাত ধোওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা থাকায় এই মাহামারী ব্যাপক আকার ধারন করতে পারেনি বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ২০২০ সালে এপ্রিল মাসে করোনার রোগী ছিলো ৫ জন। মে মাসে হয় ৩৮ জনে। জুনে ২৪৪। জুলাইতে ২৪৫। আগষ্টে ১৩০। সেপ্টেম্বরে ও অক্টোবরে ৭১ জন করে ১৪২। নভেম্বরে বেড়ে ৯৮ জনে হয়। ডিসেম্বরে ৩৭ ও চলতি মাসের মঙ্গলবার পর্যন্ত ১৯ জন আক্তান্ত হয় এই রোগে। শীতে করোনা বিস্তারে যে আসংকা করা হয়েছিলো তা মানুষের স্বাস্থ্যবিধী মেনে চলা ও ভৌগোলিক কারণে অনেকটাই রক্ষা পেয়েছে বলে সূত্র জানায়।
জেলা সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম বলেন, শীত শুরুর আগ মুহুর্তে অর্থাত করোনার দ্বীতিয় ঢেউ মোকাবেলায় স্থানীয় প্রশাসন মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত ধোয়ার ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে। এসময় অনেককেই জেল-জরিমানার আওতায় আনা হয়। স্বাস্থ্য সচেতনতায় পোষ্টার, লিফলেট, ব্যানার, মাইকিংসহ নানান প্রচারাভিজান চালানো হয়। তাতে করে মানুষ অনেকটাই সচেতন হয়েছে কভিড-১৯ প্রতিরোধে। একইসাথে যারা বিদেশ থেকে দেশে আসে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরো বলেন, ভোলায় করোনায় আক্রান্ত’র সংখ্যা কম হওয়ার আরেকটি কারণ হলো এখানে সরাসরি বিদেশ ফিরতরা কম আসে। প্রথমে লোকজন বিদেশ থেকে এসে ঢাকায় অবস্থান করে, তারপরে ভোলায় আসে। এছাড়া এই জেলা দ্বীপ হওয়াতে অন্যান্য জেলার চাইতে বিচ্ছিন্ন। সেমতে দেশের অন্যান্য অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম মানুষের যাতায়ত হয় এখানে। যেহেতু করোনার টিকা দেশে আসার অপেক্ষায় আমরা। তাই বাকি দিনগুলো সবাইকে স্বাস্থ্যবিধী মেনে চলার আহŸান জানান সিভিল সার্জন।
সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯৫৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৯২০ জন। বর্তমানে আক্রান্ত ২৯ জনের মধ্যে ১ জন ভোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৫ জন।
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত