অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলা ও চরফ্যাসনসহ ৩১ পৌরসভায় নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২১ রাত ১১:০২

remove_red_eye

৬১৪

বাংলার কণ্ঠ ডেস্ক : পঞ্চম ধাপে ভোলা ও চরফ্যাসনসহ ৩১ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর মঙ্গলবার বিকেলে এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রæয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।
পঞ্চম ধাপে যেসব পৌরসভায় ভোটগ্রহণ করা হবে এগুলো হলো- চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারইয়ারহাট, লক্ষীপুরে রাযপুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, বগুড়া জেলার বগুড়া সদর, মানিকগঞ্জের সিংগাইর, চাঁদপুরের মতলব ও শাহারাস্তি, যশোরের কেশবপুর ও যশোর সদর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাটের জয়পুরহাট সদর, ময়মনসিংহের নান্দাইল, ভোলার জেলার ভোলা সদর এবং গাজীপুরের কালীগঞ্জ।
এ ধাপের সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে উল্লেখ করে ইসি সচিব জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইভিএমে ভোট প্রদানে মানুষের আস্থা বেড়েছে। ইভিএমে ভোট সুন্দর হয়। যে কারণে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।’
নির্বাচনে সহিংসতার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব জায়গায় কিছু লোক থাকে, যারা ভালো বিষয়কে ভালোভাবে দেখতে চায় না। কোনও কিছু ভালো হচ্ছে দেখলেই তারা উশৃঙ্খল আচরণ করে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে এগুলো নির্বাচনের সার্বিক পরিস্থিতি নয়। নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো।’
দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রæয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

আরও...