অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৮০৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ভোলার লালমোহনে জমি বিরধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সিকদারহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী একই এলাকার মৃত গফুর আলী আরিন্দার ছেলে। এঘটনায় নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়।  

স্থানীয়রা জানান, নিহত ইউসুফ আলীর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। শনিবার দুপুরের দিকে বাড়ির দক্ষিণ পাশে ফসলী জমির বেড়া দেয়া নিয়ে পাশ্ববর্তী বাড়ির আজাহার, ছিটু, ইব্রাহিম, শহিদুল ও জাকির আল ইসলামদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ইউসুফ আলীর উপর হামলা চালালে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে বাড়িতে নিলে সেখানে তিনি মারা যান। এছাড়া নিহতের ছেলে শাহে আলম ও পুত্রবধূ মমতাজসহ ৪ জন আহত হয়।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে ও ৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলার দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...