অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে অধ্যক্ষের হাতে শিক্ষক লাঞ্ছিত প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২১ রাত ০৮:৫৪

remove_red_eye

৮১৭

দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে জয়নাল আবেদিন আলীম মাদরাসার শিক্ষক হাবিবুল্যাহকে দফায় দফায় মারধর করার অভিযোগ উঠেছে ওই মাদরাসার অধ্যক্ষ আবদুর রহিম জসিমের বিরুদ্ধে। এ ব্যাপারে হাবিবুল্যাহ নিজে বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরবরে দুই দফায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রতিবাদে শিক্ষক কর্মচারীগণ বৃহস্পতিবার দৌলতখান বাজারের দক্ষিণ মাথায় সেলিম চত্বরে মানববন্ধন করেছেন। মৌলভী হাবিবুল্যাহ ওই মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক। মানববন্ধনে তিনি বলেন, অধ্যক্ষ আবদুর রহিম প্রায়ই আমার সঙ্গে দুর্ব্যাবহার করেন। গত মঙ্গলবার সকালে মাদরাসায় আসার পর অধ্যক্ষ আমাকে চোর ছেঁ”ছর বলে গালমন্দ করে গলা ধরে ধাক্কা মারেন। এ ব্যাপারে গত বুধবার শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষের কাছে জানতে চাইলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে আমাকে মারধর শুরু করেন। আমি দৌড়ে মাঠের মধ্যে চলে গেলে সেখানে গিয়েও মারধর করেন। এ সময় ছাড়াতে গিয়ে শিক্ষক প্রতিনিধি মো: মহসিনের ডান হাতের কনিষ্ঠা অঙ্গুল ভেঙ্গে যায়। মানববন্ধনে শিক্ষকরা অধ্যক্ষের বিরুদ্ধে ইতিপূর্বে সহকারী শিক্ষক মোছলেহ উদ্দিন ও মাছুম বিল্যাহকে (ক্বারী) ও মারধরের অভিযোগ করেন। এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, মৌলভী হাবিবুল্যাহর সাথে আমার কোন ব্যাপারে বিরোধ নেই। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুক খানু বলেন, আমি বিষয়টি শুনেছি। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওছার হোসেন বলেন, ভিকটিম মৌলভী হাবিবুল্যাহ লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী সোমবার উপজেলা চেয়ারম্যান, মাদরাসা ব্যাবস্থাপনা কমিটির সভাপতিসহ বসে উভয় পক্ষের কথা শুনে যিনি দোষী হবেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...