বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২১ রাত ০৮:৫২
৭৫৪
বোরহানউদ্দি প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলার ৭নং উত্তর কূড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহে আলম মিথ্যা মামলা হতে মুক্তি পেতে সাংবাদিক সম্মেলন করেন। বৃহস্পতিবার দুপুর ২টায় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার গ্রামের বাড়ী বড়মানিকা ৪নং ওয়ার্ড, বোরহানউদ্দিন। আমি বিয়ে করি উপজেলার বড়মানিকা ১নং ওয়ার্ডের ওবায়দুল হক এর মেয়ে। আমার শ্বশুরদের সাথে একই এলাকার মো. হারুন পিতা মৃত সৈয়দ আহমেদ গংদের সাথে দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিরোধে উভয়ের মামলা চলমান রয়েছে। কিন্তু দু:খের বিষয় ওই বিরোধ কে কেন্দ্র করে কু-চক্রি মহলের পরামর্শে হারুন গংরা আমার বিরুদ্ধে দু’টি মিথ্যা মামলা করেন। যার মধ্যে ভোলা কোর্টে একটি নারী ও শিশু নির্যাতন মামলায়ও আমাকে ১নং আসামী করা হয়। ওই বাদীনী কে আমি চিনি না। আরোও একাধিক মামলা জড়িয়ে আমাকে ক্ষতি সাধনের হুমকিও দিচ্ছে ওই হারুন গংরা।
তিনি আরোও জানান, আমার ১টি ছেলে প্রতিবন্ধি। ৩টি সন্তানকে নিয়ে আমার এ সংসার। ওদের এ মিথ্যা মামলায় আমি অর্থনীতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকতার মহান পেশার সুনাম নষ্ট করতে উঠে পরে লেগেছে ওই গ্রæপ। আমার শশুরের সাথে তাদের মামলা আছে এটা তাদের আর আমার শশুরের ব্যাপার। কিন্তু ওই গ্রæপ আমার সরকারী চাকুরী ক্ষতিসাধনের উদ্দ্যেশে পরিকল্পিত ভাবে একের পর এক এসব মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
তিনি আরোও বলেন, এরপূর্বে ২০১০ সালে আমার নামে এ হারুন গংরা নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করলে তাও মিথ্যা প্রমাণিত হয়। বার বার আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। আমি আমার পরিবারকে নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভূগছি। এসকল মিথ্যা মামলা হতে মুক্তি পেতে স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ স্কুল শিক্ষক। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষকের স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত