দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৬
৮৩২
দৌতৈখান প্রতিনিধি : দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে দৌলতখান পৌরসভা নির্বাচন। আগামী ৩০ জানুয়ারী দৌলতখান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ড রয়েছে দৌলতখান পৌর সভায় মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ হাজার । এরই মধ্যে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন ভাবে গণসংযোগ শুরু করেছেন। এ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে দৌলতখানে কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এখন পর্যন্ত দৌলতখান পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৮জন কাউন্সিলর, ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও একজন মেয়র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়।
রবিবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে দৌলতখান পৌরসভা ৫ , ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তিন জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দৌলতখান পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফয়েজ উল্যাহ ফয়েজ, ৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে উপজেলা যুবলীগের সদস্য নুরে আলম ফরাজী এবং ৯ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খালেদা আক্তার জানান, এখন পর্যন্ত দৌলতখান পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৮জন কাউন্সিলর, ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও একজন মেয়র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত