অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে বুধবার টেলি-মেডিসিন ও ই-এডুকেশন সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:২৭

remove_red_eye

৮২১

আমিনুল ইসলাম, চরফ্যাশন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর ইউনিয়নে টেলি-মেডিসিন ও ই-এডুকেশন সেবার উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এক এর উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ৪০ টি দ্বীপে টেলিমেডিসিন এবং ই এডুকেশন সেবা সেবা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার গণভবনে বেলায় ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিবনগর ইউনিয়নের চরনিউলিনে এ টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মুজিবনগর ইউনিয়নে চর লিউলিন বাংলার বাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে এই সেবা উদ্বোধন শেষে চরবাসীর সাথে সরকারের বিভিন্ন সেবা নিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা ১১ টা ভোলার চরফ্যাশন উপজেলা পরিশষ মিলনায়তেন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, সিভিল ডা. সার্জন রথীন্দ্রনাধ মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিরুল হক, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপত্বিত্বে সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সুত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চরনিউলিন গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলবেন। তাদের সুখ দু:খের খোজ খবর নিবেন। চরের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এ সময় ওই চরের সারমিন বেগম নামের একজন প্রসুতি এবং রুবেল হোসেন নামের অপর এক হৃদরোগী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা নেয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাবাজার নিম্মমাধ্যমিক বিধ্যালয়ের শিক্ষার্থীরদের ঢাকার সনাধন্য বিদ্যালয়ের শিক্ষকমÐলি পাঠদান করবেন।

প্রস্তুতি সভায় ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত ইউনিয়ন মুজিব নগর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষ টেলি-মেডিসিন ও ই-এডুকেশন সেবার আওতায় সুযোগ সুবিধা ভোগ করবে। এই টেলি-মেডিসিন এবং ই-এডুকেশন সেবা চালুর মাধ্যমে সারাদেশের ৪০ টি বিচ্ছিন্ন চরাঞ্চল দ্বীপে এ সেবা চালু হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...