অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৯ রাত ১০:২৭

remove_red_eye

৭২৩

আবু সিদ্দিক,চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনে মুজিবনগর ইউনিয়নে টেলি মেডিসিন ও ই-এডুকেশন সেবা কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেবার মধ্য দিয়ে ডিজিটাল বঙ্গবন্ধু স্যাটেলাই-১ এর সেবা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর ইউনিয়ন মুজিবনগরে চরলিউলিন বাংলাবাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এ সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিয়ে চরবাসির সাথে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি, শিক্ষা উপমন্ত্রী নওফেল ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক সম্প্রতি আন্তর্জাতিকভাবে প্রধান মন্ত্রী “ভেকসিন হিরো” পুরস্কারে সম্মানিত হওয়ায় ভোলাবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানান। ভোলা জেলা প্রশাসক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করে মুজিব নগর ইউনিয়নের প্রায় ১৫ হাজার হত দরিদ্র মানুষ টেলি-মেডিসিন ও ই-এডুকেশন সেবার সুযোগ সুবিধা ভোগ করবে। এই টেলি-মেডিসিন এবং ই-এডুকেশন সেবা চালুর মাধ্যমে সারাদেশের ৪০টি বিচ্ছিন্ন চরাঞ্চল দ্বীপ ইউনিয়ন এ সেবার আওতায় আনা হয়েছে।
চরলিউলিন বাংলাবাজার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী সাবিনা ইয়াসমিন মুজিবনগর ইউনিয়নে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ই-এডুকেশন ও টেলি মেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানউন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চরফ্যাশনের মুজিবনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আবদুস সালাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সিভিল সার্জন ডাঃ রতিন্ত্রনাথ রায়, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসরাম ভিপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...