বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:০৫
৯৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। ভোলায় মোঃ বাদল হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে ফিল্ম স্টাইলে মারধর করে ২ লাখ ৭৯ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে ভোলার সদরের চরনোয়াবাদ শিশু পার্ক’র পাশের গলিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। বাদল হাওলাদার বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের ছেলে। বাদল বর্তমানে ভোলা পৌর ৩ নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকার মোঃ শাহিন মোল্লার বাড়ির ভাড়া থাকেন।
আহত ব্যবসায়ী বাদল জানান, তিনি গত দুই বছর ধরে ভোলার ওই বাসায় ভাড়া থেকে বরিশালসহ বিভিন্ন জেলা থেকে কাঁচা মালামাল এনে ভোলার শহরের কাঁচা বাজারের ব্যবসায়ীদের কাছে পাইকারী বিক্রি করে আসছেন। মঙ্গলবার দুপুরে কাঁচা বাজারের নবাব বাণিজ্যালয়ে মালিক মোঃ সিরাজের বাড়ি চর নোয়াবাদে মালের বাকী টাকা আনতে যান। সেখানে দুপুরে খাবার খেয়ে তার সিরাজের কাছ থেকে ৮০ হাজার টাকাসহ আজকের কালেকশনের মোট ২ লাখ ৭৯ হাজার টাকা নিয়ে তিনি ফিরছিলেন। ওই সময় শিশু পার্কের পাশে আসলে ৬/৭ জন তাকে ঘেড়াও করে। এসময় দুই জন তাকে মারধর করে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, ছিনতাইকারীদের মধ্যে মোঃ জামাল কসাইয়ের ছেলে শান্ত (২২) নামে একজনকে তিনি চিনতে পেরেছেন।
ভোলা মডেল থানার অপারেশন অফিসার রিপন সাহা জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত