দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০১
৭৩০
দৌলতখান প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, উপজেলার বড় মানিকা ইউনিয়নের কুড়ালিয়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিজিয়া বেগম, সুনিয়া আক্তার, সামিয়া বেগম,মনিরুজ্জামান,ও জেসমিন বেগম। তারা সবাই বোরহানউদ্দিন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। ঘটনাটি ঘটে গতকাল রাত ৮টায় বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের কুড়ালিয়া ৪ নম্বর ওয়ার্ডের গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায়। এ বিষয় ভুক্তভোগী ওবায়দুল হক জানান, ১৯৮৬ সাল থেকে ক্রয় সুত্রে ৩১ শতাংশ জমি আমরা ভোগ করে আসছি । হঠাৎ করে হারুন ,স্বপন, সেলিম মোস্তফা , শাহে আলম, আলামিন, আবুল কালাম ও মোস্তফাসহ প্রায় ১০ থেকে ১২জন একটি ভুয়া দলিল নিয়ে এসে ৩১ শতাংশ জমি দখল নেয়ার চেষ্টা চালায় । এসময় আমরা বাধা দিলে তারা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় । পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় বোরহনউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে অভিযুক্তরা হামলার বিষয় অস্বীকার করে জানান, তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত