দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৬
১৩৭৩
দৌলতখান প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দৌলতখানে ও লালমোহনে ১০ নারীকে শ্রেষ্ঠ ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার( ৯ ডিসেম্বর) সকালে দৌলতখান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৫ নারীকে শ্রেষ্ঠ ‘জয়িতা’ সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫ ক্যাটাগরিতে সফল ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান। শ্রেষ্ঠ ৫ জয়িতা হলেন, সফল জননী শ্রীমতি যোগমায়া দেবী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ে তোলা নারী তাছনুর বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী সবিতা রাণী দাস, শিক্ষা ও চাকুরীতে সফল নারী তাসফিয়া বেগম, সমাজ উন্নয়নে নাহিদা পারভিন। এ সময় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার, ইয়াছিন লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। লালমোহন প্রতিনিধি জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে ভোলার লালমোহনে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় এসব জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী, ওসি মাকসুদুর রহমান মুরাদ, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. সরোয়ার্দী, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক মো. জসিম জনি প্রমূখ।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত