অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বোরহানউদ্দিনে আওয়ামী লীগের বিক্ষোভ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৩৩

remove_red_eye

৭৫০

বোরহানউদ্দিন প্রতিনিধি : কুষ্টিয়া শহরের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উঠেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন ছাড়াও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
 সোমবার  উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি  বোরহানউদ্দিন পৌর শহরের বিভিন্ন সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে  পশ্চিম বাজারে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী, মো. জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুজন মুন্সি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। তিনি বাংলাদেশের অস্তিত্ব। সেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়ে স্বাধীনতাবিরোধী  মৌলবাদী অপশক্তি বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। তাই আর কোনো অপেক্ষা নয়, মৌলবাদীদের শিকড় উপড়ে ফেলতে হবে। যেখানেই  মৌলবাদী-জঙ্গিবাদীদের অপচেষ্টা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...