তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২০ রাত ০৮:৫৪
৯১৬
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ঢাকা টু হাতিয়াগামী এম ভি ফারহান-৪ লঞ্চের ধাক্কায় ৬ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৬ জেলে উদ্ধার হলেও এখনো ১ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত আহত জেলেদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া ট্রলারের মাঝি নুরনবী সাংবাদিকদের জানান, রবিবার সন্ধ্যায় তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে মেসার্স ফারহান নেভিগেশনের ফারহান-৪ লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময় তার ট্রলারটিকে ধাক্কা দিলে ৬ জন মাঝি মাল্লাসহ ডুবে যায়। এ সময় পাশ্ববর্তী ট্রলারের লোকজন এসে ৫ জনকে উদ্ধার করলেও আল আমিন (১৯) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়াদের ৩ জনকে আহত অবস্থায় তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, রাকিব (১৮), আলাউদ্দিন (৩২) ও মোশারফ (৩৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ৮টায় নিখোঁজ জেলেকে উদ্ধার করা যায়নি।
ফারহান লঞ্চের সুপারভাইজার সোহাগ সাংবাদিকদের জানান, ঘাট থেকে লঞ্চ পিছনে বেগার দিলে জাল টানারত একটি নৌকার সাথে ধাক্কা লাগে। আমরা ৫জনকে উদ্ধার করলে অন্য একটি ট্রলার এসে তাদেরকে নিয়ে যায়।
উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা ট্রলার ডুবির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তজুমদ্দিন থানার ওসি জিয়াউল হক জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত