অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে দুই হোটেল মালিককে জরিমানা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৯

remove_red_eye

৭৬২

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে দুই হোটেল মালিককে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল হোটেলে রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দৌলতখান পৌর শহরের উত্তর ও দক্ষিণ মাথায় ভোলা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ঘন্টাব্যাপি অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় মেয়াদউত্তীর্ণ মালামাল রাখার দায়ে নুর হোটেল মালিককে ৫ হাজার টাকা  ও  মূল্য তালিকা প্রদর্শন না করায় বিসমিল্লাহ হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোলা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতখান পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করে দুই হোটেল মালিককে মূল্য তালিকা প্রদর্শণ না করায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল হোটেলে রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। এছাড়া  করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতনতা মূলক মাইকিং সহ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...