দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২০ রাত ১১:২৫
৮০৫
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে প্রভাবশালী এক নেতার ঘাটে মাছ বিক্রি না করায় এক জেলের উপরে হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মো: বশির মাঝিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকালে দৌলতখান উপজেলার সুবেধার মোড় মাছ ঘাটে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
আহত সূত্রে জানা যায়, দৌলতখান মেঘনা নদীতে মাছ ধরে বশির মাঝি স্থানীয় রিপন মিয়ার ঘাটের মাছ বিক্রি করে। ওই মাছ প্রভাবশালী আ’লীগ নেতা জাহাঙ্গীর মিয়ার ঘাটে বিক্রি না করায় তার ছেলে শাকিল ও ভাতিজা নাঈম ক্ষিপ্ত হয়ে বশির মাঝির উপর হামলা চালিয়ে এলোপাধারী মারধর করে। এসময় বশির মাঝির সাথে থাকা মাছ বিক্রির ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় শাকিল। বশির মাঝির আত্মচিতকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বশির মাঝিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে আহতের পরিবার জানিয়েছে। তারা বশির মাঝির উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
দৌলতখান থানার ওসি মো: বজলার রহমান জানায়,এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। আসলে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত