অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে সন্তান প্রসবের পর দিন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২০ রাত ০৯:৪৯

remove_red_eye

৮৫৫

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার  চরফ্যাশন উপজেলার পৌরসভা ৯নং ওয়ার্ডে শ্বশুর বাড়ি থেকে  সদ্য মা হওয়া বিবি খাদিজা নাসরিন (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বিবি খাদিজা (নাসরিন) পৌরসভা ১নং ওয়ার্ডের হাদিস মিস্ত্রী বাড়ির মো. ফারুক হোসেনের বড় মেয়ে। রবিবার (২২নভেম্বর) সন্ধ্যায় পৌরসভা ৯নং ওয়ার্ড কালিয়াকান্দি এলাকায় দেওয়ান বাড়ি থেকে বিবি খাদিজা নাসরিনের লাশ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় চরফ্যাশন থানা পুলিশ  উদ্ধার করে।
এসময় তার রুমের খাট থেকে একদিন বয়সী একটি নবজাতক শিশু জীবিত অবস্থায় পুলিশ উদ্ধার করে।
এঘটনায় চরফ্যাশন থানায় (২৩নভেম্বর) সোমবার  একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  বিবি খাদিজার ভাই মো. সাইফুল ইসলাম রুবেল জানান, গত ২১ নভেম্বর সন্ধ্যায় আমার বোন চরফ্যাশন হাসপাতালে একটি
নবজাতক ছেলে প্রসব করে। পরদিন রবিবার দুপুরে হাসপাতাল থেকে আমার বোনকে তার শ্বশুর বাড়িতে তার স্বামী কামাল হোসেন নিয়ে যাওয়ার পরে সন্ধ্যায় আমার বোনের মৃত্যুর  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।  প্রায় দুই বছর আগে ওই এলাকার আবুল হোসেন দেওয়ানের ছেলে মো.কামাল হোসেন দেওয়ানের সঙ্গে আমার বোনের বিবাহ হয়। তবে এর আগেও কামাল হোসেনের দুই স্ত্রী থাকলেও তাদেরকে কামাল তালাক দিয়েছে।
কিন্তু দ্বিতীয় স্ত্রীর সাথে কামালের একটি মামলা চলমান রয়েছে। পরিকল্পিতভাবে আমার বোনকে তার শ্বশুর বাড়ির লোকেরাই হত্যা করেছে। এবিষয়ে জানতে ওই এলাকায় গিয়ে কামাল হোসেনসহ তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনাটি হত্যা না আতœত্যা এ নিয়ে ওই এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, বিবি খাদিজা (নাসরিন) এর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আতœহত্যা বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।সোমবার সন্ধ্যায় বিবি খাদিজা নাসরিনের লাশ ময়না তদন্ত শেষে বাবার বাড়িতে নিয়ে আসলে এলাকায় স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...