বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২০ রাত ০১:৪৭
৯৭৪
কামরুল ইসলাম,বোরহানউদ্দিন থেকে ফিরে : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়েছে। এতে করে কলেজ ছাত্রসহ ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের বাটামারা পীরগঞ্জ নামক নসু ব্যপারির মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে এক ব্যক্তি বেলুন ফুলিয়ে বিক্রি করছিলো। হঠ্যাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। এতে করে ঘটনা স্থলেই গ্যাসের বেলুন বিক্রেতা নিরব ও স্থানীয় বাসিন্দা কলেজ ছাত্র মো: হাসনাইন নিহত হন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনা স্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ওয়াজ মাহফিল চলছিলো। ওই মাহফিলে অনেকেই আসা যাওয়া করছিলো। তখন রাস্তার পাশে নসু ব্যপারির মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হলে আশেপাশের অন্তত ৮ জন পথচারী আহত হয়েছে। তাদের স্থানীয়রা দ্রæত উদ্ধার করে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নান্নু নামে এক যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল আমিন গ্যাস সিলিন্ডার বিস্ফোনে ২ জন নিহত হওয়া কথা সত্যতা নিশ্চিত করেন। এদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করে জানান, তারা নিহত পরিবারকে ১০ হাজার টাকাসহ অন্যন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত