অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আরো দুই চাঁদাবাজ সাংবাদিকের খোঁজে মাঠে পুলিশ 

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২০ রাত ১২:১৬

remove_red_eye

২০২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বিয়ে বাড়িতে গিয়ে চাঁদা দাবির ঘটনায় আটক দুই সাংবাদিককে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে সকালে শানু সর্দার বাদি হয়ে গ্রেপ্তার হওয়া দুই কথিত সাংবাদিক অর্জুন চন্দ্র দে ও তার সহযোগী রাসেলসহ অজ্ঞাত আরো দুই জনকে আসামী করে ভোলা মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। তবে ওই মামলায় বিয়ে বাড়ি থেকে প্রথমে চাঁদা নেয়া দুই ভূয়া সাংবাদিকের নাম উল্লেখ করা হয় নি। পুলিশ বলছে মামলার সূত্র ধরে অজ্ঞাত ওই দুই জনকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এদিকে কথিত দুই সাংবাদিকের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ভুক্তভুগি ওই চাঁদাবাজ সাংবাদিকের অপকর্মের তথ্য কমেন্টে প্রকাশ করে। এসময় অনেকেই ফেসবুকে মামলায় অজ্ঞাত অপর দুই চাঁদাবাজ সাংবাদিক পারভেজ ও সুমনের নাম এবং ছবি প্রকাশ করেন। সেখানে প্রকাশ পায় পারভেজ এর আগেও এসিল্যান্ড অফিসের নাজিরের কাছে চাঁদা দাবি করায় তার বিরুদ্ধে ভোলা থানায় মামলা হয়। 

এর আগে সোমবার ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনয়নের স্লুইজগেইট এলাকায় শানু সর্দারের  মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সুমন ও পারভেজ বাল্য বিয়ে হচ্ছে বলে ৫ হাজার টাকা দাবী করেন। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় ১৫০০ টাকা তাদের দিলে তারা চলে যায়। এ ঘটনার কিছু সময় পর কথিত সাংবাদিক অজুর্ন চন্দ্র দে ও তার সহযোগী ক্যামেরাম্যান রাসেল গিয়ে একই কথা বলে ৫ হাজার টাকা চাঁদাদাবী করে। টাকা না দিলে তারা পুলিশকে জানিয়ে দিবে বলেও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় শানু সর্দার জানান তার মেয়ের বাল্য বিয়ে হচ্ছে না। তার পরও তারা ভয়ভীতি দেখিয়ে টাকা দাবী করতে থাকে। তখন স্থানীয়রা ওই দুই সাংবাদিকে আটকে রেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। পরে পুলিশ রাত ৯ টার দিকে কথিত ওই ২ সাংবাদিককে আটক করে ভোলা মডেল থানায় নিয়ে আসেন। 

এঘটনায় ওই কথিত দুই সাংবাদিক অর্জুন চন্দ্র দে ও তার সহযোগী রাসেলসহ চার জনকে আসামী করে ভোলা মডেল থানায় ৪৪৭, ৩৩৮ ও ৩৪ ধারায় একটি মামলা করা হয়। মামলা নং ৩৬/১৭-১১-২০২০। 

এদিকে মঙ্গলবার সকালে মামলা হওয়ার পর গ্রেপ্তার দুই কথিত সাংবাদিককে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। 

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, মামলার অজ্ঞাত অপর দুই চাঁদাবাজ সাংবাদিকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...