অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে জমির বিরোধ নিয়ে হামলায় আহত-৫

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২০ রাত ১০:১৮

remove_red_eye

৯৯৮

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা শাহাজানের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ,  শাহাজান, নুর নাহার, ফাতেমা আক্তার ও তানজিলা ও  জুয়েল। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শাহাজানের স্ত্রী নুর নাহার জানান, শুক্রবার বিকালে ওই বাড়ীর ইউপি সদস্য ইয়াছিন আমাদের ভোগদখলীয়  জমি থেকে জোরপূর্বক গাছ কর্তন করে। এসময় বাধা দিলে ইউপি সদস্যের নেতৃত্বে ১০/১৫জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘর ভাঙচুর করে। এ ব্যাপারে ইউপি সদস্য ইয়াছিনের সাথে যোগাযোগ করলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে মাওলানা শাহাজানের সাথে  জমিজমা  নিয়ে তাঁেদর বিরোধ চলছে।  শুক্রবার তাদের দখলীয় জমির গাছ কাটতে গেলে শাহাজান গংরা লাঠিসোটা দিয়ে হামলা করে। হামলায় তাঁর মা আরফুজা বেগম সহ ৪জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আরফুজা বেগম দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্য ইয়াছিন দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...