দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২০ রাত ০৯:৫৭
৭৪৪
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী উম্মে কুলছুম শনিবার (১৪নভেম্বর) দৌলতখান রিপোর্টার্স ইউনিটিতে ওই শিক্ষকের বিরুদ্ধে সংবাদবাদ সম্মেলন করেন। সংবাদবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উম্মে কুলসুম বলেন, গত নয় মাস আগে দক্ষিণ ভবানীপুর সংলগ্ন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ওই মাদ্রসায় চাকরি দেওয়ার নামে নানা খরচ দেখিয়ে তার কাছ থেকে ৪৭ হাজার টাকা নেন। পরে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য তিনি আরও ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করেন। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মাদ্রাসার প্রধান হিসেবে তাকে আরও ৫০ হাজার টাকা না দিলে চাকরি দেওয়া হবে না বলে তার ওপর চাপ সৃষ্টি করেন। সে এসব দাবি পূরণে অপরাগতা প্রকাশ করে সকল কাগজপত্র ও ৪৭ হাজার টাকা ফেরত চাইলে প্রধান শিক্ষক তা না দিয়ে ভয়ভীতি দেখান। এ ঘটনার প্রতিকার চেয়ে চাকরিপ্রত্যাশী উম্মে কুলসুম দৌলতখান থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বলেন, উম্মে কুলছুম এ প্রতিষ্ঠানে চাকরি করবে না বলে তার প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে গেছেন। তিনি যেসব অভিযোগ করেছেন তা স¤পূর্ণ মিথ্যা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, উম্মে কুলছুল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত