বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২০ রাত ১০:৩১
১০১০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গত ২৪ ঘন্টায় ৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন ভোলা সদর উপজেলার ও ১ জন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৩৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৮ জনের। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৮৩৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৫১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৪৬৫ জনের মধ্যে সুস্থ ৩৯৫ জন। দৌলতখানে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ৫১ জন।
বোরহানউদ্দিনে আক্রান্ত ১০০ জনের মধ্যে সুস্থ ৯৮ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ৪৫ জন, লালমোহনে আক্রান্ত ৭৩ জনের মধ্যে সুস্থ ৬৫ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৬৫ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো আক্রান্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৬৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত