বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২০ রাত ১০:৫৫
১০৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ওঠায় মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
বৈঠকে জেলা শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস জানান, অ্যাসাইনমেন্ট দেয়া ও রির্পোট জমা নেয়ার নামে বিভিন্ন প্রতিষ্ঠান একশ টাকা করে নেয়ার অভিযোগ আসার বিষয়টি জেনে তিনি একদিন আগে ১৫টি স্কুল পরিদর্শন করেছেন। অনেক প্রতিষ্ঠান ৫শত টাকা করে নেয়ারও অভিযোগ ওঠে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সকল পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় সরকার বিশেষ অ্যাসাইনমেন্ট নেয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীরা বাড়ি বসে এর উত্তর দিয়ে লিখি তা স্কুলে নিজে বা অভিভাবক দিয়ে জমা দেয়ার নির্দেশ দিয়েছে। এর জন্য কোন প্রকার টাকা না নেয়ার জন্য সরকারের নির্দেশ রয়েছে। এর পরও কেউ টাকা নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ছালাউদ্দিন জানান, অ্যাসাইনমেন্টের জন্য টাকা নেয়ার কোন সুযোগ নেই। সহকারী শিক্ষক সারমিন জাহান শ্যামলী জানান, কম্পিউটারের কম্পোজ করতে টাকা খরচ হতে পারে। ওই টাকাও যাতে ব্যয় না হয় এর জন্য তিনি তার ক্লাসের শিক্ষার্থীদের নিজ হাতে অ্যাসাইনমেন্টে লেখার নির্দেশ দিয়েছেন । অপর দিকে এই শিক্ষকও ফ্যাকআইডি ব্যবহারকারী ও ফেসবুকের অপব্যবহারকারীদেও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। এদিকে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন , পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া , কোস্টগার্ড অপারেশন অফিসার লেঃ মাহমুদ সাব্বির, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, সমাজসেবা উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, নাগরিক কমিটির সহসভাপতি প্রফের দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেসহ কর্মকর্তরা ।
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত