অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূকে পিটিয়ে আহত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২০ রাত ০১:২০

remove_red_eye

৭৫১

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে নিলু বেগম (২৩) নামে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে হারুন ও তার স্ত্রী সুরমা বেগমের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা ৬টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরশুভী এলাকার শহীদ মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে।  আহত গৃহবধূ নিলু বেগম বর্তমানে দৌলতখান হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। 

আহত গৃহবধূ নিলু বেগম জানান, গতকাল সন্ধ্যায় আমাদের বাড়ির এক মহিলা আমাকে জিজ্ঞাসা করে পার্শ্ববর্তী বাড়ির হারুনের স্ত্রী সুরমা বেগম আমাদের বাড়িতে কেন আসেনা ? তখন আমি বললাম আমার বোনের মেয়ের বিবাহ বিচ্ছেদ এর পর থেকে তাদের সাথে আমাদের আগের মত সু-সম্পর্ক নেই। তারা আসলেই কি না আসলেই কি। এ কথার জেরে হারুন এবং তার স্ত্রী সুরমা বেগম আমাকে চুলের মুটি ধরে আমাদের উঠান গুরিয়ে লাঠি দিয়ে বেধরক মারধর করতে থাকে। এতে আমার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন হয়। পরে আমাদের পরিবারের সদস্যরা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমি দৌলতখান  হামপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ বিষয় অভিযুক্ত হারুন ও তার স্ত্রী সুরমা বেগম আনিত অভিযোগ অস্বীকার করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...