বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২০ রাত ০১:১৫
৭৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরিতে নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহারকারী ২৫ জন জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ টি সমুদ্রগামী ইঞ্জিন চালিত নৌকা, জাল ও ফিস ফাইন্ডার মেসিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুকরি-মুকরি মনুরা ঘাটে ইফাদের অর্থায়নে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহয়োগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ গুলো বিতরন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। প্রধান অতিথি ছিলেন চর কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক চেয়ারম্যান হাসনাইন আহমেদ ডিকেন, সহকারী পরিচালক ডাঃ খলিলুর রহমান ও এড়িয়া ম্যানেজার আমজাদ হোসেন, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর নাসির উদ্দিন প্রমানিক ।
কুকরি মুকরি ইউনিয়নের ২৫ জেলেদের মাঝে সরকারি নিয়ম কানুন মেনে মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে উপকূলীয় জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি লক্ষ্যে ইঞ্জিন চালিত পাঁচটি নৌকা, জাল ও ফিস ফাইন্ডার মেশিন বিতরন করা হয়।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত