মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২০ রাত ০৮:৫১
৭২৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বোনের বাড়ি থেকে মেহেদী পাতা তুলতে গিয়ে প্রতিবন্ধী শালিকাকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় দুলাভাই। পরে প্রতিবন্ধী যুবতী শালিকা নিজেকে রক্ষা করে বাড়িতে জানালে শনিবার বিকালে দুলাভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই প্রতিবন্ধী যুবতীর ভাই বেলাল। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাভাইকে বাড়ি থেকে আটক করে। রবিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে আটককৃত দুলাভাইয়ের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন ওই প্রতিবন্ধী যুবতীর ভাই বেলাল। পরে পুলিশ আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ধর্ষণচেষ্টায় আটককৃত দুলাভাই হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেলায়েত হোসেন মিস্ত্রী (৪৭)। ওই প্রতিবন্ধী যুবতির ভাই বেলাল জানান, শুক্রবার বিকেলে প্রতিবন্ধী বোন পাশে থাকা বোনের বাড়িতে মেহেদী পাতা আনতে যায়। তখন বাড়িতে বোন না থাকায় দুলাভাই ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি বাড়িতে এসে জানালে শনিবার থানায় অভিযোগ করি। পরে রাতে পুলিশ বাড়ি থেকে আটক করে। রবিবার থানায় দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করি।
এই ব্যাপারে মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুল আলম শাহীন জানান, যেভাবে মনপুরায় ধর্ষণের মাত্রা দিন দিন বেড়ে চলছে মনে হয় বেগমগঞ্জের ভূত মনপুরায়। এখনই প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এই ব্যাপারে কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করতে পারে।
এই ব্যাপারে মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম হোসেন নয়ন জানান, ধর্ষণচেষ্টায় ওই প্রতিবন্ধীর দুলাভাইকে আটক করা হয়। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত