বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:১৩
৬৫
২২ দিন বন্ধ থাকার পর নদীতে মাছধরা শুরু, ইলিশের পরিমাণ কম হলেও মৎস্য ঘাটে জেলেদের আনন্দ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার থেকে শুরু হয়েছে মাছধরা। সকাল থেকেই মাছঘাট গুলোতে জমজমাট বেচাকেনা হয়েছে। এতে করে ভোলার মৎস্য ঘাট ও জেলে পল্লীতে আনন্দ উৎসব বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়,ভোর হতেই ভোলার মেঘনা নদীর তুলাতুলি মাছঘাটে একের পর এক আসতে থাকে মাছধরার নৌকা ট্রলার। কেউ নৌকা থেকে ঝুড়িতে মাছ তুলছে। আবার কেউ তা নিয়ে পাইকারি আড়ৎদারদের বাক্সে মাছ নিয়ে যাচ্ছে। মুহুর্তের মধ্যেই শুরু হয় হাক ডাক দিয়ে বেচাকেনা। আবার সেই মাছ বিক্রি হলে তা প্যাকেট করে বরফ দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর চলে প্রস্তুতি। এমন দৃশ্য শুধু তুলাতুলি মাছঘাটে নয়, ভোলার ইলিশা, রাজাপুর, শিবপুর, দৌলতখান সহ শতাধিক মাছঘাটে। তবে জেলের বলছে, অভিযানের সময় যে পরিমাণ ইলিশ ছিলো, এখন সেই পরিমাণ মাছ নদীতে নেই। তাই কাঙ্খিত ইলিশ তারা পাচ্ছে না। তার পরও নদীতে মাছ ধরতে পেরে তারা খুশি।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে পর্যাপ্ত মাছ পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি গত বছরের চেয়ে ইংলিশে উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরনের মাছধরা, পরিবহন ও সংরক্ষণের উপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইন ও এসএমএস পদ্ধতিতে
এইচএসসির ফল আজ : অপেক্ষার অবসান হচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থীর
ভোলার দক্ষিণ দিঘলদীতে নির্বাচনী মাঠে সরব
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরামের মাসিক সাহিত্য আড্ডা
ভেলুমিয়ায় চেয়ারম্যান প্রার্থী ছোলায়মান খান বাবুলের নির্বাচনী মতবিনিময় সভা
চরফ্যাশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ
পঙ্গু সন্তানের চিকিৎসার সহায়তার জন্য অসহায় বাবার আকুতি
ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৭০০ শিক্ষার্থী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত