অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরামের মাসিক সাহিত্য আড্ডা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:১০

remove_red_eye

৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরাম ভোলা শাখার আয়োজনে মাসিক সাহিত্য আড্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডাটি এক পর্যায়ে সদ্য প্রয়াত সমাজকর্মী এনজিও “মাই রাইট” এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ফরিদ এর স্মরণ সভায় পরিণত হয়েছে। ভোলা জেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব মাহাবুব মোর্শেদ বাবুল এর সভাপতিত্বে আড্ডার মধ্যমনি ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক ও সমাজকর্মী আনজামুল আলম মুনির।
আড্ডায় অংশ নিয়েছেন প্রবীণ সাংবাদিক মোকাম্মেল হক মিলন, বিশিষ্ট আইনজীবী এ্যডভোকেট কিরণ তালুকদার, কবি সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরণ, কবি জুলফিকার আলী, কবি ও কলামিস্ট সহকারী অধ্যাপক কামাল হোসেন শাহীন, কবি গল্পকার সাংবাদিক নেয়ামত উল্ল্যাহ, কবি ও সাহিত্য সমালোচক শাহ বাহাউদ্দীন, রাজনীতিবিদ মো: আজিম গোলদার, ব্যবসায়ী আব্দুস সাত্তার, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরির লাইব্রেরিয়ান অরুন কুমার, কামরুল ইসলাম প্রমূখ।
পাঠক ফোরাম, ভোলা শাখার আহ্বায়ক জুন্নু রায়হান এর সঞ্চালনায় “মাই রাইট” এর পরিচালক মরহুম শেখ ফরিদ এর কর্মময়  জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


মো : ইয়ামিন