অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩


ভোলার দক্ষিণ দিঘলদীতে নির্বাচনী মাঠে সরব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:১১

remove_red_eye

৬২

আবু নোমানের উঠান বৈঠকে নানা প্রতিশ্রুতি

আমিনুল ইসলাম শাকিল : ভোলার ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান ছফিউল্লাহর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় বড় টনি বাড়ির দরজায় আয়োজিত এ বৈঠকে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং চুরি-ডাকাতি ও জুয়া বন্ধের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্র যাওয়ার পরিবেশ নিশ্চিত করতেই বিভিন্ন ওয়ার্ডে এই বৈঠকের আয়োজন করছেন বলে জানান তিনি।
দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু নোমান মো. ছফিউল্লাহ, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম শরীফ, ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল মৌলভী, সাধারণ সম্পাদক জিয়ারুল হাওলাদার, ওলামা দলের সভাপতি মাহাবুব বয়াতি এবং ইউনিয়ন ছাত্রদল নেতা সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা ফাইজুল্লাহ বাহার।
এ সময় স্থানীয় ভোটাররা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচিত হলে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান।


মো: ইয়ামিন