অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩


ভেলুমিয়ায় চেয়ারম্যান প্রার্থী ছোলায়মান খান বাবুলের নির্বাচনী মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৫

remove_red_eye

৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ১০ নং ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছোলায়মান খান বাবুলের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রহমানিয়া ইসলামিক কমপ্লেক্স মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ছোলায়মান খান বাবুল উপস্থিত এলাকাবাসীর মতামত ও পরামর্শ শোনেন এবং নির্বাচিত হলে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সভায় বক্তব্যে ছোলায়মান খান বাবুল বলেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহানের সহযোগিতা এবং জাতীয় বন্ধুজন পরিষদের মাধ্যমে ভেলুমিয়া ইউনিয়নে মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখেছেন। পাশাপাশি ভেলুমিয়া থেকে কুঁড়েঘর মুক্ত করার উদ্যোগসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করেছেন।
মো. ছোলায়মান খান বাবুল বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি ভোলা জেলা ডায়াবেটিস সমিতির নির্বাহী সদস্য, জাতীয় বন্ধুজন পরিষদের সমন্বয়কারী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভোলার প্রাক্তন সভাপতি এবং সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


মো : ইয়ামিন