অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ | ১৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ সকাল ০৯:০৪

remove_red_eye

২৫

চরফ্যাসন প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
 সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. ফিরোজ আব্দুল্লাহ। সমাবেশে চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম। এ ছাড়া উপস্থিত ছিলেন, সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, দেশের দুঃসময়ে যুবদল ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে পরিস্থিতি মোকাবিলা করেছে। তিনি মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে মাদকবিরোধী কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে তিনি ও বিএনপি সরকার কাজ করছেন। সমাবেশে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।