অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২০ রাত ০৯:১৪

remove_red_eye

৮৮১

তজুমদ্দিন  প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়নে আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাত বছর বয়সি শিশু শিক্ষার্থীকে পাশ্ববর্তী দোকানদার কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনাটি ধামাচাপা দিতে বিচারের আশ্বাসে দুইদিন থানায় আসতে দেয়নি স্থানীয় একটি প্রভাবশালী মহল।
মামলা সুত্রে জানা যায়, ২৫ অক্টোবর রবিবার সকালে আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাত বছর বয়সি শিশু শিক্ষার্থীকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পাশ্ববর্তী দোকানদার একই এলাকার মৃত মোফাজ্জলের ছেলে সেলিম (৪০) দোকানের ভিতরে নিয়ে শরীরের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। বন্ধ দোকানে শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত নুরুল হক চৌকিদারের ছেলে মোঃ ইয়াছিন এ ঘটনাটি ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে বিচার শালিশের নামে ২দিন ওই শিশুর পরিবারকে থানায় আসতে দেয়নি। অবশেষে বিচার না পেয়ে ২৭ অক্টোবর শিশুর পিতা কাজল মিয়া বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী সেলিমকে আসামী করে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইয়াছিন মিয়ার কাছে জানতে চাইলে থানায় আসতে না দেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, অপরাধীর বিচার হোক তা আমি চাই।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত/ ০৩ এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং ০৭। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...