অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

১০২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশরকালীন মাতৃত্ব রোধ করি’ ¯েøাগানকে সামনে রেখে বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহমুদুর রহমান।
এখানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবার পরিকল্পনা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি দেশের অগ্রগতী নির্ভর করে সে দেশের দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠির উপর। পরিবারের সদস্য যদি বেশি হয় তাহলে তাদের মানুষ করা কঠিন হয়ে পড়ে। এর জন্য আমাদের পরিকল্পিত পরিবার অপরিহার্য।
সভাপতির বক্তব্যে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান আজাদ বলেন, সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে চরাঞ্চলে অবহেলিত মানুষদের মধ্যে সচেতনতামূলক প্রচার, মা ও শিশুদের স্বাস্থ্য সেবা, স্কুলের শিক্ষাথৃীদের নিয়ে সভা, কৈশরকালীন মাতৃত্বরোধসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ভোলা জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ জানান, আগামী ৭-১২ ডিসেম্বর সারা দেশের ন্যায় ভোলাতেও পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চরাঞ্চলের অবহেলিত মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার প্রচারণা, কৈশোরকালীন মাতৃত্ব রোধসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, বিটিভির সাংবাদিক এম এ তাহের, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, জনকন্ঠের সাংবাদিক হাসিব রহমান, বাসস’র স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: কামাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...