অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে ফার্মাসিস্টে’র ভুল চিকিৎসায় গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৫৩

remove_red_eye

৪০৪৫

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে ফার্মাসিস্ট এন.এম মনিরের চিকিৎসায় ৮ মাসের গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। দৌলতখান পৌর শহরের উত্তর মাথায় অবস্থিত রহমান এজেন্সির মালিক এন.এম মনির(ফারমাসিস্ট) এর চিকিৎসার জন্য শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা । নিহত শিশুর মা হালিমা উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাহে আলম মাঝি বাড়ির ইসমাইল এর স্ত্রী। পারিবারিক ভাবে নিহত শিশুর দাফন সম্পন্ন হয়েছে।
নিহত শিশুটির পিতা ইসমাইল জানান, ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না। সাগর থেকে মাছ ধরে বাড়ি আসার পর স্ত্রী হালিমা জানান , তার জ্বর হলে ১৭ই সেপ্টেম্বর রহমান এজেন্সিতে চিকিৎসার জন্য যায়। এরপর তার স্ত্রী রহমান এজেন্সির মালিক এন.এম মনিরকে ৮ মাসের অন্তঃসত্ত¡ার কথা জানিয়ে জ্বরের জন্য চিকিৎসা চায়। পরে মনির তাকে প্রেসক্রিপশন লিখে কিছু ঔষধ দেয়। তারপর তার স্ত্রী বার বার জিজ্ঞেসা করে, সে ৮ মাসের অন্তঃসত্ত¡া প্রেসক্রিপশনের ঔষধ খেলে গর্ভের সন্তানের কোন ক্ষতি হবে কিনা। মনির বলেন, এ ঔষধ খেতে পারবেন সমস্যা নেই । এরপর ঔষধ সেবন করে। ঔষধ সেবনের পরদিন তার স্ত্রী হালিমা অসুস্থ হয়ে পরে। এরপর ২২ সেপ্টেম্বর পরিবারের লোকজন হালিমাকে ভোলার হাবিব মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আলট্রাসনোগ্রাফি করান। রিপোর্ট আসার পর কর্তব্যরত চিকিকৎসক জানান, শিশুটি জীবিত নেই । ডাক্তার জানতে চান এর আগে রোগীকে কোন ঔষধ খাওয়ানো হয়েছে কি না। তখন হালিমার পরিবারের লোকজন জানান, তার জ্বর হয়েছিল। পরে রহমান এজেন্সির মালিক ফার্মাসিস্ট এন.এম মনিরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করে। ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলেন, প্রেসক্রিপশনে দেওয়া ঔষধ গুলো খাওয়া ঠিক হয়নি। নিহত শিশুর পিতা মনিরকে এ মৃত্যুর জন্য দায় করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে। গতকাল শনিবার ভোলার হাবিব মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের ডা. মোঃ আবদুর রব মিয়া জানান, হালিমা চিকিৎসার জন্য তার কাছে এসেছিলো । পরীক্ষা নিরীক্ষার করার পর তিনি তার গর্ভের শিশুটি মৃত দেখতে পায়। এছাড়া তিনি আরো বলেন একজন ফার্মাসিস্ট এর প্রেসক্রিপশনের মাধ্যমে ঔষধ দেয়ার কোন নিয়ম নেই। তাছাড়া উচ্চ পাওয়ারের এ্যান্টিভায়োটিক সহ যেসকল ঔষধ গর্ভবতী মহিলাকে দেওয়া হয়েছে তা দেওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে রহমান এজেন্সির মালিক এন.এম মনির(ফার্মাসিস্ট) এর সাথে যোগাযোগ করলে তিনি প্রেসক্রিপশন এর মাধ্যমে ঔষধ দেয়ার সত্যতা স্বীকার করেছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...