লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৫
৬৭
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে।
করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অসামান্য অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, নজরুলের সৃষ্টি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবির গান, সাহিত্য ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে আয়োজিত এসব পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
দুর্গার আগমনে উৎসবের আবহ, লালমোহনে প্রস্তুত ২৩ মণ্ডপ
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির প্রথম মৃত্যুবার্ষিকী আজ
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন ভোলার সেই বৃক্ষপ্রেমী ইমাম
ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা
ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত