মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২০ রাত ০৮:৪৫
৭৫৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার মেঘনায় মা ইলিশ শিকারের সময় হাতিয়ার নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নের্তৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ টিম। সোমবার ভোর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলী সংলগ্ন পূর্বপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে আটককৃত জেলেদের এক বছর করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন, খোকন, সোহেল উদ্দিন, রুবেল, সোহেল, হেলাল, সাদ্দাম হোসেন, বেচু মাঝি, রায়হান, আমজাদ, ইদ্রিস। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মনপুরার মেঘনায় ইলিশ শিকারে সময় নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়।
উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর একশত নব্বই কিলোমিটার এলাকায় সব ধরনে মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ করে সরকার।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত