অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩


প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৬ রাত ১০:২০

remove_red_eye

৪৫

মো: আমির হোসেন : ভোলার বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রথম আলো পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এবং কবি ও গল্পকার মোঃ নেয়ামত উল্ল্যাহ’র মমতাময়ী মা লুৎফুন্নেসা (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় তিনি নিজ বাস ভবনে মৃত্যু বরন করেন। তিনি ব্রেইন স্ট্রোকসহ দীর্ঘ দিন বাধ্যক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
মরহুমার পারিবারিক সুত্র জানায়, বুধবার সকাল ৯ টায় ভোলা আলিয়া মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমার জানাজা নামাজ শেষে পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এদিকে সাংবাদিক নেয়ামত উল্ল্যাহ’র মায়ের মৃত্যুতে গড়ীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত প্রকাশক সম্পাদক মো:হামিদুর রহমান হাসিব, নির্বাহী সম্পাদক অমিতাভ অপু, স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, মলয় দে,এইচআর সুমন, মনির সাজওয়াল, আমির হোসাইন, ইসতিয়াক আহমেদ, ইয়ামিনসহ বাংলার কণ্ঠ পরিবারের অন্যান্য সদসবৃন্দ।


মোঃ ইয়ামিন